রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
ওসমান হাদির জানাজা শনিবার দুপুর আড়াইটায়
  • প্রকাশ : শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ রাত
ওসমান হাদির জানাজা শনিবার দুপুর আড়াইটায়

ওসমান হাদির জানাজা শনিবার দুপুর আড়াইটায়


স্টাফ রিপোর্টার : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শহিদ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

একই সঙ্গে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এসময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।