রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
dailyfulki
  • প্রকাশ : রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ১২:০০ রাত
ওএসডিতে থাকা ৬৯ উপসচিবকে পদায়ন

ওএসডিতে থাকা ৬৯ উপসচিবকে পদায়ন

স্টাফ রিপোর্টার : বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে থাকা ৬৯ জন উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগে বদলি পূর্বক পদায়ন করেছে সরকার। তারা বিভিন্ন সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে ছিলেন।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।