রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
নদী অববাহিকায় ঘন কুয়াশা, কমতে পারে দৃষ্টিসীমা
  • প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ রাত
নদী অববাহিকায় ঘন কুয়াশা, কমতে পারে দৃষ্টিসীমা

নদী অববাহিকায় ঘন কুয়াশা, কমতে পারে দৃষ্টিসীমা


স্টাফ রিপোর্টার : দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ জন্য নৌপথে চলাচলের জন্য সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।

সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ১০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে।


এসব এলাকার নৌ-যানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে কোনো সংকেত দেখাতে হবে না।