রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
মধ্যরাতে মানিকগঞ্জে স্কুলবাসে আগুন, চালক দগ্ধ | dailyfulki
  • প্রকাশ : শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১২:০০ রাত
মধ্যরাতে মানিকগঞ্জে স্কুলবাসে আগুন, চালক দগ্ধ | dailyfulki

মধ্যরাতে মানিকগঞ্জে স্কুলবাসে আগুন, চালক দগ্ধ | dailyfulki


মানিকগঞ্জ প্রতিনিধি : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শিবালয়ের উপজেলার ফলসাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ চালক তাবেজ খান (৪৫) মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামের বাসিন্দা।


শিবালয় থানার উপপরিদর্শক সুমন চক্রবর্তী নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজ’-এর শিক্ষার্থী বহনকারী বাসটি প্রতিদিনের মতো ঢাকা–আরিচা মহাসড়কের পাশে পার্ক করা ছিল। রাতের ডিউটি শেষে চালক তাবেজ খান বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে শিবালয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দগ্ধ অবস্থায় চালককে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

শিবালয় থানার উপপরিদর্শক সুমন চক্রবর্তী বলেন, কিভাবে আগুন দেওয়া হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে কাজ করেছে।