রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
মানিকগঞ্জে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিল ৪৫০ শিক্ষার্থী
  • প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ দুপুর
মানিকগঞ্জে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিল ৪৫০ শিক্ষার্থী

মানিকগঞ্জে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিল ৪৫০ শিক্ষার্থী


মানিকগঞ্জ প্রতিনিধি : শিশু-কিশোরদের মধ্যে ইসলামী মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকাশে মানিকগঞ্জে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


বুধবার দুপুরে মানিকগঞ্জ সমন্বিত সরকারি অফিস ভবনের দ্বিতীয় তলার হলরুমে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন মানিকগঞ্জের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাহউদ্দিন ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।
প্রতিযোগিতায় জেলার সাতটি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪৫০ জন শিক্ষার্থী ইসলামী সংস্কৃতিবিষয়ক বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।


আয়োজকেরা জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের সুপ্ত মেধা ও প্রতিভার বিকাশের পাশাপাশি তাদের মধ্যে ধর্মীয় অনুশাসন, নৈতিকতা ও অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধ জাগ্রত হবে।


অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। পরে বিজয়ীরা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।