রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
কুড়িগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত, বাসে ক্ষুব্ধ জনতার আগুন
  • প্রকাশ : মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ১১:২৪ দুপুর
কুড়িগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত, বাসে ক্ষুব্ধ জনতার আগুন

কুড়িগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত, বাসে ক্ষুব্ধ জনতার আগুন

কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের আন্ধারীঝাড় এলাকায় ঢাকাগামী স্বাধীন পরিবহন নামের একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় জনতার মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে তারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।