রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
জ্যেষ্ঠ নেতাদের মুখের ভাষায় দুর্ভিক্ষ—স্ট্যাটাস দিয়ে এনসিপি নেতার পদত্যাগ|dailyfulki
  • প্রকাশ : মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১২:০০ রাত
জ্যেষ্ঠ নেতাদের মুখের ভাষায় দুর্ভিক্ষ—স্ট্যাটাস দিয়ে এনসিপি নেতার পদত্যাগ|dailyfulki

জ্যেষ্ঠ নেতাদের মুখের ভাষায় দুর্ভিক্ষ—স্ট্যাটাস দিয়ে এনসিপি নেতার পদত্যাগ|dailyfulki


স্টাফ রিপোর্টার : ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী বদিউল আলম (বাবু)। গতকাল সোমবার রাতে ‘জ্যেষ্ঠ নেতাদের ভাষা দুর্ভিক্ষ দেখা দিয়েছে’ এমন অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দেন তিনি। গত ২৯ জুন ২১ সদস্য নিয়ে এই উপজেলা কমিটি গঠন করা হয়েছিল।

বদিউল আলম তার ফেসবুক আইডিতে লেখেন, দলে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই তিনি দেখতে পান, দলের উপজেলা শাখার জ্যেষ্ঠ নেতাদের মুখের ভাষার দুর্ভিক্ষ চলে আসছে।

গত ১৮ অক্টোবর দলের জেলা শাখার উদ্যোগে উপজেলা শাখার নেতাদের নিয়ে আয়োজিত এক অনলাইন সভায় জ্যেষ্ঠ নেতাদের ভাষা ছিল নিকৃষ্ট মানের। এমন মানুষদের সঙ্গে রাজনীতি করার কোনো ইচ্ছা তার নেই।
এনসিপির উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ডি এম আলাউদ্দিন বলেন, ওই যুগ্ম সমন্বয়কারীর পদত্যাগের বিষয়টি ফেসবুকের মাধ্যমে গতকাল রাতে জেনেছেন। তবে এখনো লিখিত কিছু পাননি।

বদিউল আলম কমিটিতে গুরুত্বপূর্ণ পদে থাকলেও তিনি কখনোই দলের কার্যক্রমে সক্রিয় ছিলেন না। নামে মাত্রই কমিটিতে ছিলেন।