রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০৪ দুপুর
জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী


স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে শিশুরা। এ সময় শিশুদেরকে উপহার দেন প্রধানমন্ত্রী।

আজ শুক্রবার বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে শিশু-কিশোরের সঙ্গে আলাপে মাতেন তিনি।

এ সময় শিশুরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী জানতে চান, কার কোন খেলা ভালো লাগে।

পরে তাদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।