বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার
  • প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০১ দুপুর
জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার

জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার


স্টাফ রিপোর্টার : আগামী বছরের জানুয়ারি থেকে শিশুদের নির্দিষ্ট স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ সরবরাহের কথা জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ শিশু একাডেমিতে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

অভিন্ন স্কুল ড্রেস বাস্তবায়ন করলে শিশুদের মধ্যে সমতা গড়ে উঠবে বলে মনে করেন মন্ত্রী। তিনি বলেন, অতীতে সরকার শিশুদের স্কুলমুখী করার বিভিন্ন প্রকল্প হাতে নিলেও তা অনিয়ম ও দুর্নীতির কারণে ফলপ্রসূ হয়নি। এছাড়া প্রাক-প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা অন্তর্ভুক্তির প্রতি জোর দেন জাহিদ হোসেন।


তিনি বলেন, আজকের শিশুদের পর্যাপ্ত নৈতিক শিক্ষা দেওয়া হলে ভবিষ্যৎ বাংলাদেশে নারী ও শিশুদের ওপর নির্যাতন কমে আসবে।