রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
জানাজার জন্য ওসমান হাদির লাশ সংসদ ভবনে
  • প্রকাশ : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১২:০০ রাত
জানাজার জন্য ওসমান হাদির লাশ সংসদ ভবনে

জানাজার জন্য ওসমান হাদির লাশ সংসদ ভবনে


স্টাফ রিপোর্টার : জানাজার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির লাশ নিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার উদ্দেশে রওনা হয়েছে লাশবাহী অ্যাম্বুলেন্স।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে তার লাশবাহী অ্যাম্বুলেন্সটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে রওনা দেয়।

এর আগে ময়নাতদন্তের জন্য শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের মর্গে নেওয়া হয়। সেখান থেকে দুপুর ১২টা ৮ মিনিটে ময়নাতদন্ত শেষে শহীদ হাদির লাশ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ফিরিয়ে নেওয়া হয়।

দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা হবে। সেসময় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে দক্ষিণ প্লাজায় এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেছে ডিএমপি। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে হাদির লাশ বহনকারী প্লেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে ওসমান হাদির লাশ রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নিয়ে যাওয়া হয়।

এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২৪ মিনিটের দিকে রাজধানীর পুরানা পল্টনে ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।