রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
জাবিসাসের নতুন উপদেষ্টা অধ্যাপক ড. শফিকুল ইসলাম
  • প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪১ দুপুর
জাবিসাসের নতুন উপদেষ্টা অধ্যাপক ড. শফিকুল ইসলাম

জাবিসাসের নতুন উপদেষ্টা অধ্যাপক ড. শফিকুল ইসলাম


জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) নতুন উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। আগামী এক বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।


শনিবার (১৪ নভেম্বর) জাবিসাসের দপ্তর ও প্রকাশনা সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত জাবিসাসের এক জরুরি কার্যনির্বাহী সভার সিদ্ধান্ত মোতাবেক জাবিসাসের উপদেষ্টা অধ্যাপক ড. ছালেহ আহমাদ খানের এক বছর মেয়াদ সম্পন্ন হওয়ায় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামকে আগামী এক বছরের জন্য নতুন উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।


নতুন উপদেষ্টা অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাবিসাস। একই সঙ্গে বিদায়ী উপদেষ্টা অধ্যাপক ড. ছালেহ আহমাদ খানের প্রতি তার মূল্যবান দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ এবং তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করা হয়েছে।