রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
গুলিস্তানে শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
  • প্রকাশ : শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:০০ রাত
গুলিস্তানে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন

গুলিস্তানে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন


স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টের একটি শপিং কমপ্লেক্সে আগুন লেগেছে।

খবর পেয়ে সেখানে গিয়ে কাজ করছে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আটতলা ভবনের ছাদের ওপর গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য জানান।