রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
dailyfulki
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ রাত
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি : বকেয়া বেতনের দাবিতে গাজীপুর নগরের দিঘিরপাড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিন ইউয়েন গার্মেন্টসের শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে তাঁরা এ কর্মসূচি শুরু করেন।

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিন ইউয়েন গার্মেন্টসের আগস্ট মাসের বেতন গতকাল বুধবার দেওয়ার কথা ছিল। কিন্তু মালিকপক্ষ বেতন পরিশোধ করেনি। এতে ক্ষুব্ধ হয়ে আজ সকালে ১৫০ থেকে ২০০ শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।


শ্রমিকদের অভিযোগ, তাঁদের এক মাসের বেতন বকেয়া রয়েছে। বেতন দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি। মালিকের মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। শ্রমিকদের ভাষ্য, আজকের মধ্যেই বেতন পরিশোধ করতে হবে, তা না হলে তাঁরা মহাসড়ক ছাড়বেন না।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান বলেন, ‘একটি কারখানার শ্রমিকেরা বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে থানা ও শিল্প পুলিশ রয়েছে। আমরা তাঁদের বুঝিয়ে সমাধানের চেষ্টা করছি।’

এ বিষয়ে মালিকপক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি। প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারাও কথা বলতে রাজি হননি।