রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
ফায়ার সার্ভিসে নতুন মহাপরিচালক
  • প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ দুপুর
ফায়ার সার্ভিসে নতুন মহাপরিচালক

ফায়ার সার্ভিসে নতুন মহাপরিচালক


স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদকে ফায়ার সার্ভিসের মহাপরিচালকের দায়িত্ব দিয়েছে সরকার।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৪ অক্টোবর ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালকে প্রেষণে ফায়ার সার্ভিসের মহাপরিচালক করা হয়েছিল।

প্রায় দুই বছরের মাথায় তার স্থলাভিষিক্ত হলেন সুলতানুল আফরীন জুনাইদ। আর জাহেদ কামালকে সেনাবাহিনীতে ফেরানো হয়েছে।