রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
একুশে পদক পাচ্ছেন ১০ জন, তালিকায় যাদের নাম
  • প্রকাশ : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ রাত
একুশে পদক পাচ্ছেন ১০ জন, তালিকায় যাদের নাম

একুশে পদক পাচ্ছেন ১০ জন, তালিকায় যাদের নাম


স্টাফ রিপোর্টার : কিংবদন্তি গায়ক, গিটারিস্ট ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ববিতাসহ এবার ১০ জন পাচ্ছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক-২০২৬।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম আজ বৃহস্পতিবার বিকেল ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে এ তথ্য জানান।

পদকপ্রাপ্তরা হলেন চলচ্চিত্রে ববিতা, চারুকলায় ড. মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্য মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু, ব্যান্ড মিউজিকে ওয়্যারফেস, নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার ও নৃত্যকলায় অথৈ আহমেদ।