রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ
  • প্রকাশ : রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৪৫ সকাল
ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ


ফুলকি ডেস্ক : ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। দেশ দুটি নিশ্চিত করেছে, আগামী ২৭ মে তাদের দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

গালফ নিউজের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে সবার আগে এই ঘোষণা দেওয়া দেশ হিসেবে তিউনিসিয়াই বিশ্বে প্রথম।

আরবি বর্ষপঞ্জি অনুযায়ী আগামীকাল সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন। যেহেতু জিলহজের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়, তাই এই হিসাবে ২৭ মে তারিখটি নির্ধারিত হয়েছে।

তুরস্ক চাঁদ দেখার ওপর নির্ভর না করে বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে ঈদের তারিখ নির্ধারণ করে থাকে।