রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভের দোয়া
  • প্রকাশ : সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ রাত
দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভের দোয়া

দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভের দোয়া


ফুলকি ডেস্ক : একজন ‍মুসলিম দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভে সচেষ্ট থাকবে। তাই রাসুল (সা.) সব সময় কল্যাণ লাভের দোয়া শিখিয়েছেন। একটি দোয়া হলো-

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফিদ্দুনইয়া ওয়াল আখিরাহ।

অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা কামনা করি।


আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, মানুষ যত দোয়া করে তম্মোধ্যে এর চেয়ে উত্তম কোনো দোয়া নেই। (ইবনে মাজাহ, হাদিস : ৩৮৫১)