রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
ধামরাইয়ে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ দুপুর
ধামরাইয়ে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ধামরাইয়ে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু


ধামরাই প্রতিনিধি :  ধামরাইয়ে মাঠে কাজ করার সময় বজ্রপাতে আব্দুর রহমান (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার বালিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত হাইতালীর ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে আব্দুর রহমান মাঠে কাজ করতে গেলে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতের শিকার হয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে বাড়িতে নিয়ে আসা হলে মৃত অবস্থায় পাওয়া যায়।


এ বিষয়ে কাওয়ালী পাড়া তদন্ত কেন্দ্র উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, তিনি ঘটনাটি সদ্য শুনেছেন। খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তথ্য জেনে পরবর্তী সময়ে জানাতে পারবেন বলে জানান তিনি।