রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
ঢাকা জেলার নতুন ডিসি শফিউল আলম | dailyfulki
  • প্রকাশ : রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ১২:০০ রাত
ঢাকা জেলার নতুন ডিসি শফিউল আলম | dailyfulki

ঢাকা জেলার নতুন ডিসি শফিউল আলম | dailyfulki


স্টাফ রিপোর্টার : জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদলের অংশ হিসেবে দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।


এরমধ্যে ঢাকা জেলার নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলম। তিনি বর্তমান ডিসি তানভীর আহমেদের স্থলাভিষিক্ত হবেন। গত বছরের ৯ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানভীর আহমেদকে ঢাকার ডিসি নিয়োগ দেওয়া হয়। ওই দিন ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল।