রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
dailyfulki
  • প্রকাশ : রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ১২:০০ রাত
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত এক, আহত ১০

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত এক, আহত ১০

মাদারীপুর সংবাদদাতা : ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শনিবার (৪ অক্টোবর) রাত ১২টার দিকে মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, পটুয়াখালীর কুয়াকাটা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস রাজধানীর ঢাকার উত্তরা যাচ্ছিল। মাঝপথে সদর উপজেলার সমাদ্দার এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হন। আহত হন বাসের কমপক্ষে ১০ যাত্রী।

খবর পেয়ে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। সড়কের দুই পাশে আটকা পড়ে ছোটবড় অসংখ্য যানবাহন। পরে হাইওয়ে পুলিশ রাত ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।