রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৭০
  • প্রকাশ : সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১০:৫১ দুপুর
ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৭০

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৭০


স্টাফ রিপোর্টার : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭০ জন।

মঙ্গলবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৩ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৮৯৯।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৯০০ রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে।

এ সময়ে ময়মনসিংহ বিভাগে ৯৫, চট্টগ্রামে ২৫২, খুলনায় ২৯৪, রাজশাহীতে ১৫৩, রংপুরে ৭১, বরিশালে ১৮৩ এবং সিলেটে ২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের, দুজন ময়মনসিংহ বিভাগের এবং একজন সিলেট বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৪৪৯ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ১৭ জন।