রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
dailyfulki
  • প্রকাশ : বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ রাত
ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে বলার সময় এখনো হয়নি : ডাঃ সালাউদ্দিন

ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে বলার সময় এখনো হয়নি : ডাঃ সালাউদ্দিন


স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন এক’শ ভাগ সুষ্ঠু হয়েছে এটা বলার মত সময় এখনো হয় নাই। শিবিরের অনেক নেতাকর্মী একটা সময় ছাত্রলীগের ছত্রছায়ায় ছিলো। তাই ছাত্রলীগের সাথে এই নির্বাচনে শিবিরের একটা আন্ডারস্টান্ডিং হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।


বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাভার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন স্থানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।


বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু এসময় আরও বলেন, দলীয় ভোট বেশী সংগঠনে নাই। ছাত্রদলের আছে, শিবিরের আছে ও ছাত্রলীগের আছে। তাই দু’টা সংগঠন যদি একত্রে হয়ে নির্বাচন করে সেই নির্বাচনে জয়ী হওয়া অনেক কঠিন। অনেক অভিযোগ আছে এই নির্বাচনে। অনেকের ভোট অন্যায়ভাবে দেওয়া হয়েছে। তাই এই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে। নির্বাচনটা সত্যিকারের সুষ্ঠু হয়েছে কিনা সেটাও দেখার বিষয় বলেও মন্তব্য করেন তিনি।


এসময় সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, বিএনপি নেতা আব্দুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।