রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
dailyfulki
  • প্রকাশ : শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ রাত
চট্টগ্রামে জশনে জুলুছে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু, আহত অন্তত ১০

চট্টগ্রামে জশনে জুলুছে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু, আহত অন্তত ১০

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুছ র‍্যালীতে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাইফুল ইসলাম (১৩) ও আইয়ুব আলী (৬০)।

জানা গেছে, মিছিলের সময় প্রচণ্ড গরমে মাথা ঘুরে নিচে পড়ে যান তারা। এ সময় পদদলিত হয়ে তাদের মৃত্যু হয়।

হতাহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যান আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের মেডিকেল টিমের সদস্যরা।

তাদের একজন আমিনুর রহমান বলেন, ‘মানুষের ভিড়ের মধ্যে গরমে অসুস্থ হয়ে বেশ কয়েকজন নিচে পড়ে যান। এ সময় পদদলিত হয়েছেন তারা। আহত অবস্থায় আটজনকে উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়ে আসি। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।’