রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
dailyfulki
  • প্রকাশ : বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ রাত
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন মির্জা ফখরুল

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার : চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার সকাল ৮টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তাঁর সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও ছিলেন।