স্টাফ রিপোর্টার : ছাদভিত্তিক সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়াতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে সরকার। বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন, বিস্তার এবং আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিশেষ বিধান প্রণয়নকল্পে এই অধ্যাদেশ জারি করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই অধ্যাদেশ জারি করা হয়। আগের দিন রবিবার মন্ত্রিসভা বৈঠকে এই অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়।
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের দ্রুত বিস্তার নিশ্চিতকল্পে বিশেষ বিধান প্রণয়ন করা সমীচীন বলে উল্লেখ করা হয়েছে গেজেটে।
সংসদ অধিবেশনে নাই এবং রাষ্ট্রপতির নিকট তা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে।
সেহেতু সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে, রাষ্ট্রপতি অধ্যাদেশ প্রণয়ন ও জারি করলেন।
