রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার | dailyfulki
  • প্রকাশ : মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১২:০০ রাত
আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার | dailyfulki

আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার | dailyfulki

স্টাফ রিপোর্টার : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৪ নভেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি। গতকাল (সোমবার) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।