রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
আশুলিয়ায় পাওনা টাকা চাওয়ায় দোকান মালিককে কুপিয়ে জখম, কিশোর আটক
  • প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২২ দুপুর
আশুলিয়ায় পাওনা টাকা চাওয়ায় দোকান মালিককে কুপিয়ে জখম, কিশোর আটক

আশুলিয়ায় পাওনা টাকা চাওয়ায় দোকান মালিককে কুপিয়ে জখম, কিশোর আটক


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অটোরিকশার মিটার লাগানোর পাওনা টাকা চাওয়ায় হযরত আলী মামের এক দোকান মালিককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে মেহেদী হাসান নামের এক কিশোরের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়রা মেহেদী হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করেন। 
‎সোমবার (১৬ নভেম্বর) আশুলিয়ার টেংগুরি পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। 


‎আহত হযরত আলী আশুলিয়ার টেংগুরি পুকুরপাড় এলাকার স্থানীয় আমিনুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া। তিনি ওই বাড়ির নীচের মার্কেটে অটোরিকশা মেরামতের দোকান দিয়ে ব্যবসা করেন। 


‎অভিযুক্ত মেহেদী হাসান  দিনাজপুরের পার্বতীপুর থানাধীন ভবের বাজার এলাকার ইদ্রিস আলীর ছেলে। 
‎স্থানীয়রা জানান, দুপুরে অটোরিকশার মিটার লাগানোর পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে 


‎হযরত আলীর সাথে বাক বিতন্ডা হয় পাশের দোকানদার মেহেদী হাসানের। একপর্যায়ে মেহেদী হাসান ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এবং কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এসময় হযরত আলীর ছেলে বাঁধা দিতে গেলে  তাকেও মারধর করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে মেহেদী হাসানকে আটক করে পুলিশে খবর দেয় এবং হযরত আলীকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। 
‎এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যান।  


‎আশুলিয়া থানার এসআই জুয়েল আহমেদ জানান, অভিযুক্তকে এলাকাবাসি আটকে রেখে পুকিশে খবর দেয়। পরে তাকে সেখান থেকে থানা হেফাজতে রাখা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।