স্টাফ রিপোর্টার : আশুলিয়ায় ৫২ কেজি গাজাসহ সিদ্ধি সম্রাট জালাল মিয়া ওরফে সেলিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ৩টি মাদক আইন ও ১টি চুরির মামলা রয়েছে।
পেশাদার এ গাজা ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর বাসস্ট্যান্ডের রেডিও অফিসের সামনে থেকে গ্রেফতার করে।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান জানান, একটি পিকআপ ভ্যানে করে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে সেখানে চেকপোস্ট বসায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। এসময় পিকআপ ভ্যান ও ৫২ কেজি গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী জামাল মিয়া ওরফে সেলিমকে গ্রেফতার করা হয়। ৫২ কেজি গাঁজার আনুমানিক মূল্য ১৫ লক্ষ ৬০ হাজার টাকা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নামে তিনটি মাদক ও একটি চুরির মামলা রয়েছে।
