রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
আমিনবাজারে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:১৩ দুপুর
আমিনবাজারে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আমিনবাজারে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


স্টাফ রিপোর্টার : সাভারের আমিনবাজার এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর-এর বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।


পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টারদিকে সাভার উপজেলার আমিনবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মোঃ বিল্লাল হোসেন (৩২) ও মোঃ রানা (৪৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।


অভিযানকালে তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৫০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।


পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ রানার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।
আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।