সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সিংগাইরে অবৈধ মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা, যন্ত্রপাতি জব্দ
daily-fulki

সিংগাইরে অবৈধ মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা, যন্ত্রপাতি জব্দ


সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিও জব্দ করা হয়েছে।


রবিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় অভিযানে সার্বিক সহযোগিতা করে সিংগাইর থানা পুলিশ।


মোবাইল কোর্টে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারা অনুযায়ী অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি কাটার অপরাধে আ. জলিল (পিতা: জোরান আলী)-কে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।


এ ছাড়া অভিযানকালে অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত ২টি সেলু মেশিন, ২টি পাম্প, ২টি চেসিস, ২৩টি ড্রাম এবং ৮০ ফুট পিভিসি পাইপ জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, জনস্বার্থে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 

সর্বাধিক পঠিত