বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
মানিকগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত
daily-fulki

মানিকগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত

 

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার(১৬ জুলাই) সকাল ৯টায় শহরের মানরা এলাকায় স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ, জেলা পরিষদ প্রশাসক জামিলুর রশীদ খান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, জুলাই শহীদ আফিকুল ইসলাম সাদ-এর বাবা সফিকুল ইসলামসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

পরে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শহীদ সাদের বাবা সফিকুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট পতনের শুরু হয়েছিল ২০২৪ সালের ১৬ জুলাই। এই জুলাইকে সকলের মনেপ্রাণে ধারণ করতে হবে।

 

সর্বাধিক পঠিত