রবিবার, ৫ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সিংগাইরে কুখ্যাত ডাকাত 'মৃসা' গ্রেফতার
daily-fulki

সিংগাইরে কুখ্যাত ডাকাত 'মৃসা' গ্রেফতার

 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চিহ্নিত অপরাধী ও কুখ্যাত ডাকাত মো. মোশারফ হোসেন ওরফে মুসাকে (৩৬) গ্রেপ্তার করেছে সিংগাইর থানা পুলিশ।

শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার চান্দহর ইউনিয়নের সোনা টেংরা গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মুসা সোনা টেংরা গ্রামের আদম আলী ওরফে নাসির উদ্দিন ওরফে আদার ছেলে। এলাকায় তিনি দীর্ঘদিন ধরে পেশাদার ডাকাত হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক এবং নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে ১০টিরও বেশি মামলা রয়েছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, মোশারফ হোসেন ওরফে মৃসা একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে গোপন সংবাদের আলোকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃসা প্রথমে ছোটখাটো চুরি ও ছিনতাইয়ের মাধ্যমে অপরাধজগতে জড়িয়ে পড়েন। পরে তিনি দুর্ধর্ষ ডাকাত হিসেবে পরিচিতি লাভ করেন। তার কারণে দীর্ঘদিন এলাকাবাসী আতঙ্কে ছিলেন। বিভিন্ন বাড়িতে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। একাধিক মামলায় অভিযুক্ত হওয়ার পর তিনি দীর্ঘদিন দেশের বিভিন্ন জেলায় আত্মগোপনে ছিলেন। মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ওসি জানান , গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়ায়   আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বাধিক পঠিত