রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
  • প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৪৩ দুপুর
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি

৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি


স্টাফ রিপোর্টার : প্রশিক্ষণ শেষে ৯৩ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে শেষের পর বদলি হওয়া কর্মস্থলে যোগদান করবেন।

৯৩ সহকারী পুলিশ সুপারকে সিআইডি, ডিএমপি, র‍্যাব, কক্সবাজার, খুলনা, এপিবিএন, জিএমপি, সিএমপি, আরপিএমপি, কেমপি, এসএমপি, বিএমপি, শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।