বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ
daily-fulki

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

 

স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদুলআজহা উপলক্ষে চলতি বছর কোরবানির পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ করেছে সরকার। রাজধানী ঢাকায় গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭টাকা এবং ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এছাড়াসারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০টাকা এবং বকরির চামড়া ২২ থেকে ২৫টাকা নির্ধারণ করা হয়েছে।

 

বুধবার (১৩ মে) বিকেলেসচিবালয়ে ব্যবসায়ী, ট্যানারি মালিক ও সংশ্লিষ্ট অংশীজনদেরসঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান খন্দকার আব্দুল মুক্তাদির।
 
বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার এবারও কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে। কোনোভাবেই যাতে মৌসুমি ব্যবসায়ী বা অসাধু সিন্ডিকেটকৃষক ও এতিমখানা-মাদরাসাগুলোকেক্ষতিগ্রস্ত করতে না পারে, সেদিকেনজর রাখা হবে।
 

তিনি জানান, দেশে কাঁচা চামড়ার বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনে ঈদুল আজহার পর পরিস্থিতি বিবেচনাকরে কাঁচা চামড়া রপ্তানির অনুমতি দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকেট্যানারি মালিক, ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারিকর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নির্ধারিত দামে চামড়া বিক্রি নিশ্চিত করা গেলে এ বছর বাজারেস্থিতিশীলতা বজায় থাকবে এবং চামড়া খাত ঘুরে দাঁড়াতে সহায়তা করবে।

 

সর্বাধিক পঠিত