বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
ধানের শীষে ভোট দিন, রাষ্ট্র কাঠামো বদলাতে চাই : সিংগাইরে মঈনুল ইসলাম
daily-fulki

ধানের শীষে ভোট দিন, রাষ্ট্র কাঠামো বদলাতে চাই : সিংগাইরে মঈনুল ইসলাম

 

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে :  “আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা শুধু ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র কাঠামোর মৌলিক পরিবর্তন চাই”—এভাবেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিংগাইরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন মানিকগঞ্জ -২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।

 

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সিংগাইর পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড ও সদর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর এলাকার গোবিন্দল মহল্লার খেলার মাঠে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

 

এতে মানিকগঞ্জ–২ আসন (সিংগাইর–হরিরামপুর ও সদরের দুই ইউনিয়ন) থেকে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে মা-বোনদের সুবিধার জন্য প্রতিটি পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কৃষক ভাইদের জন্য চালু করা হবে কৃষি কার্ড। পাশাপাশি মসজিদের ইমামদের জন্য মাসিক সম্মানী ও উৎসব বোনাসের ব্যবস্থা করা হবে।

 

ইঞ্জিনিয়ার শান্ত আরও বলেন, “আমরা যেন আমাদের ঐতিহ্য, অধিকার ও গণতন্ত্র থেকে হারিয়ে না যাই, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” এ সময় তিনি উপস্থিত সকলকে ‘হাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।


মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আলাউদ্দিনের সভাপতিত্বে এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন- সদর ইউপি চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, যুবদলের সাবেক সদস্য সচিব ইসমাইল হোসেন, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দ্বীন ইসলাম, পৌর বিএনপির প্রচার সম্পাদক নুরে আলম বাবুল, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পৌর যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম সরকার জীবন, পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহফুজুর রহমান এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম।


এ সময় উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শফিউদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত