রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
১৩ এপ্রিল ৩ জেলায় সাধারণ ছুটি ঘোষণা
  • প্রকাশ : সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ০৫:৩০ সকাল
১৩ এপ্রিল ৩ জেলায় সাধারণ ছুটি ঘোষণা

১৩ এপ্রিল ৩ জেলায় সাধারণ ছুটি ঘোষণা


স্টাফ রিপোর্টার : আগামী ১৩ এপ্রিল তিন জেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রবিবার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলার জন্য শুধু এই ছুটি প্রযোজ্য।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তিনটি পার্বত্য জেলার পাশাপাশি দেশের অন্যত্র সংশ্লিষ্ট জনগোষ্ঠির জন্য এটি ঐচ্ছিক ছুটি হিসেবে প্রযোজ্য হবে।