বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে নৈশ প্রহরীকে বেধে দুর্ধর্ষ ডাকাতি, মোটরসাইকেলসহ ৭টি অটোরিকশা লুট
daily-fulki

সাভারে নৈশ প্রহরীকে বেধে দুর্ধর্ষ ডাকাতি, মোটরসাইকেলসহ ৭টি অটোরিকশা লুট

 

স্টাফ রিপোর্টার : সাভারে গ্যারেজের নৈশ প্রহরীকে পিঠমোড়া দিয়ে বেধে রেখে ৭টি অটোরিকশা ও একটি মোটরসাইকেল ডাকাতি করেছে দুর্ধর্ষ ডাকাতদল।  ৭/৮জনের একদল ডাকাত বুধবার দিবাগত রাত ৩টার দিকে সাভার পৌর এলাকার সচিব রোডে ডাকাতিতে অংশ নেয়।

অভিযোগে জানা গেছে, সাভার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গেন্ডা মহল্লার সচিব রোড এলাকায় ইউসুফের গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাত ৩ টারদিকে মুখোশধারী ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে গ্যারেজের নৈশ প্রহরীকে জিম্মি করে।

সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ফুটেজে দেখা গেছে, ২৫/৩০ বছর বয়সের ডাকাত দলের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র এবং বড় সাইজের কাটারের সাহায্যে মোটরসাইকেল ও অটোরিকশার তালা মুহূর্তেই কেটে দিচ্ছে।

পরে তারা নিকটেই রাখা ট্রাকযোগে অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ে চম্পট দেয়।  ডাকাতরা গ্যারেজ থেকে সাতটি অটোরিকশা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান এ ধরনের একটি অভিযোগ পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করতে চেষ্টা চলছে।

 

সর্বাধিক পঠিত