স্টাফ রিপোর্টার : সাভার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গেন্ডা মহল্লার সচিব রোড এলাকায় ইউসুফের গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মুখোশধারী ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে গ্যারেজের গার্ডকে জিম্মি করে।
পরে ডাকাতরা গ্যারেজ থেকে সাতটি অটোরিকশা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।
