বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ধামরাইয়ে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১
daily-fulki

ধামরাইয়ে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১


স্টাফ রিপোর্টার : ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় বাসের সঙ্গে সংঘর্ষে কাভার্ড ভ্যান চালক মো. আবু বকর সিদ্দিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত নেত্রকোনা সদর থানার বদনি গ্রামের নুর আলমের ছেলে। তিনি কাভার্ড ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

জানা গেছে, কাভার্ড ভ্যান নিয়ে আরিচার দিকে যাচ্ছিলেন চালক আবু বকর সিদ্দিক। শ্রীরামপুর গ্রাফিক্স টেক্সটাইলের সামনে একেএইচ পোশাক কারখানার একটি স্টাফ বাসের সংঘর্ষ হয়।

 

এতে কাভার্ড ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

গোলড়া হাইওয়ে থানার ওসি মো. সেলিম মাতুব্বার জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে শ্রীরামপুর গ্রাফিক্স টেক্সটাইলের সামনে একেএইচ পোশাক কারখানার একটি স্টাফ বাস ও আরিচাগামী একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কাভার্ড ভ্যান চালক আবু বকর সিদ্দিক নিহত হন। তবে আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

 

সর্বাধিক পঠিত