বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাই আ.লীগ নেতা জ্যোতি গ্রেপ্তার
daily-fulki

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাই আ.লীগ নেতা জ্যোতি গ্রেপ্তার


মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন খান জ্যোতিকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।


বুধবার (৭ অক্টোবর) দুপুরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সাটুরিয়া উপজেলার হরগজ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আনোয়ার হোসেন খান জ্যোতি সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের মামাতো ভাই। তিনি হরগজ ইউনিয়নের বালুর চর এলাকার মমতাজ উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং অতীতে হরগজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, আনোয়ার হোসেন খান জ্যোতিকে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
 

সর্বাধিক পঠিত