বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
অপরাধ করে দেশ থেকে বিতাড়িতদের প্রচলিত আইনে বিচার করা হবে : সাভারে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
daily-fulki

অপরাধ করে দেশ থেকে বিতাড়িতদের প্রচলিত আইনে বিচার করা হবে : সাভারে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী


স্টাফ রিপোর্টার : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা অপরাধ করে দেশ থেকে বিতাড়িত হয়েছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার করা হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী তাদের বিচার হবে। এটিই আইনের প্রক্রিয়া এবং আইন মতোই আমরা কাজ করে যাচ্ছি। 


বুধবার (৭ অক্টোবর) বিকেলে সাভার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয় সংক্রান্ত বিশেষ সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। 


প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, দূর্গাপুজায় কোন হুমকি নেই সুষ্ঠু ও সুন্দরভাবে সনাতন ধর্মাবলম্বরীরা তাদের পূজা উৎযাপন করবে বলেও বলেন তিনি। এতে সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাসহ অনেকে বক্তব্য রাখেন। এসময় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল আলমসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত