সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারের ড. রফিক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক পদক লাভ করেন
daily-fulki

সাভারের ড. রফিক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক পদক লাভ করেন


 

স্টাফ রিপোর্টার : শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন ড. মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক। বাংলাদেশ সরকার আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের বিশেষ অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে তিনি জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ গুণী শিক্ষকের সম্মাননা পদক গ্রহণ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং শিক্ষা উপদেষ্টা ড. জনাব আমীন।

ইতোপূর্বে ড. রফিক ২০২৪ সালে তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক এবং জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ) নির্বাচিত হন। এছাড়াও তিনি একাধিক জাতীয় পুরষ্কারে ভূষিত হন।

বর্তমানে তিনি রাজধানীর মিরপুরে অবস্থিত ঐতিহ্যবাহী মুহম্মদাবাদ ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর দক্ষ ও দূরদর্শী পরিচালনায় প্রতিষ্ঠানটি একাধিকবার জাতীয় পর্যায়ে পুরষ্কৃত হয়েছে।

শিক্ষার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় ড. রফিক। তিনি সাভারের জাবাল ই নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

উচ্চশিক্ষায়ও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অর্জন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এম.ফিল ও পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেছেন। শিক্ষা ও গবেষণার অভিজ্ঞতা নিয়ে কাতার, সৌদি আরবসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেছেন তিনি।
ব্যক্তিজীবনে ড. মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবে পরিচিত। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন। তিনি তিন সন্তানের জনক। তিনি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন।

জাতীয় পর্যায়ে পরপর গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জনের মধ্য দিয়ে ড. মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক দেশের শিক্ষক সমাজে নিষ্ঠা, নেতৃত্ব ও শিক্ষার মানোন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
 

 

সর্বাধিক পঠিত