শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ধামরাইয়ে মিনি স্টেডিয়াম, সারাদেশে ৪,৫৯৯ খেলার মাঠ প্রস্তুতের ঘোষণা
daily-fulki

ধামরাইয়ে মিনি স্টেডিয়াম, সারাদেশে ৪,৫৯৯ খেলার মাঠ প্রস্তুতের ঘোষণা


ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে একটি আধুনিক খেলার মাঠ নির্মাণের পাশাপাশি দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ এবং সারাদেশে ৪ হাজার ৫৯৯টি খেলার মাঠ প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।


শুক্রবার (২ অক্টোবর) ধামরাইয়ের ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজ মাঠে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। কালামপুর যুবক সমিতি টুর্নামেন্টটির আয়োজন করে।


খেলাধুলাকে ঢাকাকেন্দ্রিক না রেখে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দিতে সরকার কাজ করছে।
তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনাই এসব উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানান আমিনুল হক, ‘তৃণমূল থেকে প্রতিভা তুলে আনার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। খেলাধুলা আজ কেবল ঢাকাকেন্দ্রিক নয়, দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে।


ক্রীড়া অবকাঠামো উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি সারাদেশে ৪ হাজার ৫৯৯টি খেলার মাঠ প্রস্তুত করা হবে। অচিরেই ধামরাইয়েও একটি আধুনিক খেলার মাঠ নির্মাণ করা হবে বলে জানান তিনি।


দেশের বিকেএসপিগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার কথাও জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী এগুলো পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিন্টন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সর্বাধিক পঠিত