বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় ছাত্রলীগ নেতা জাহিদ গ্রেফতার
daily-fulki

আশুলিয়ায় ছাত্রলীগ নেতা জাহিদ গ্রেফতার


‎‎আশুলিয়া প্রতিনিধি  : আশুলিয়ায় চাঁদাবাজির একটি মামলায় ছাত্রলীগ নেতা জাহিদ হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার একাধিক মামলা রয়েছে। 
‎বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এরআগে, রাতে অভিযান চালিয়ে আশুলিয়ার কবিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


‎গ্রেফতার জাহিদ আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কবিরপুর এলাকার আওলাদ হোসেনের ছেলে এবং শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। 
‎এদিকে, ছাত্রলীগ নেতা জাহিদ গ্রেফতারের বিষয়টি জানতে পেরে শিমুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মিন্টু তাকে থানা থেকে ছাড়িয়ে নিতে বারবার থানায় এসে তদবির করেন বকে অভিযোগ উঠেছে। 


‎তবে ওই বিএনপি নেতা মিন্টু মুঠোফোনে জানান, তদবির করার প্রশ্নই উঠে না। আপনি খবর নেন, ওসিকে ফোন করেন, যে পুলিশ সদস্য ধরছে তাকে ফোন করেন যে আমি ছাত্রলীগ নেতাকে ছাড়াতে কোন তদবির করেছি কি না? 


‎আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, চাঁদাবাজির একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার একাধিক মামলা রয়েছে জানতে পেরেছি। পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

 

সর্বাধিক পঠিত