সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ বিএনপির বিক্ষোভ
daily-fulki

সাভারে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ বিএনপির বিক্ষোভ


স্টাফ রিপোর্টার : সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসী ও নৈরাজ্যকর কর্মকাণ্ডের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে সাভার পৌর বিএনপি ও সাভার উপজেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সাভার থানা বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।


মিছিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানান।


বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. সুরুজ্জামান এবং আশুলিয়া থানা যুবদল নেতা জাহিদ হাসান বিকাশসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
 

সর্বাধিক পঠিত