সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে এইচএল ফাউন্ডেশনের সহায়তায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা শুরু
daily-fulki

সাভারে এইচএল ফাউন্ডেশনের সহায়তায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা শুরু


স্টাফ রিপোর্টার: সাভারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও সরকারের যুগ্ম সচিব  হাফিজুল্লাহ খান লিটন এর প্রতিষ্ঠিত এইচ এল ফাউন্ডেশনের সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার সাভার সদর ইউনিয়নের চাপাইন গ্রামের প্রধান সড়ক পরিস্কারের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা করা হয়। এইচ এল ফাউন্ডেশনের  সহায়তা এলাকার যুবক তরুণসহ নানা বয়সের মানুষ স্বেচ্ছায় এ পরিস্কার পরিচ্ছন্নতা কাজে অংশ নেয়।  

এইচ এল ফাউন্ডেশনের সদস্য   রুস্তম আলী জানান,
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হাফিজুল্লাহ খান লিটনের  নির্দেশনা ও প্রত্যক্ষ সহযোগিতায় আমরা এলাকাবাসী এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি। তিনি জানান,মাননীয় প্রধানমন্ত্রী গত ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করা হয়। কার্যক্রমের অংশ হিসেবে আগামী তিন মাস প্রতি শনিবার এই পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে -কিন্তু আমরা এলাকাবাসী আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হাফিজুল্লাহ খান লিটন এর সহযোগিতায় এলাকার বিভিন্ন সংগঠনকে সম্পৃক্ত করে জনসচেতনতামূলক কার্যক্রম সৃষ্টির মধ্য দিয়ে এই পরিচ্ছন্নতা কার্যক্রম প্রতিনিয়ত চলমান রাখার অঙ্গীকার করেছি। তিনি বলেন,আরো উল্লেখ করছি যে এই পরিছন্নতা কার্যক্রমের সাথে হাফিজুল্লাহ খান লিটন প্রতিষ্ঠিত এইচ এল ফাউন্ডেশন সর্বোচ্চ সহযোগিতা প্রদান করছে। তাই আসুন আমরা সকলে নির্দিষ্ট  স্থানে ময়লা ফেলি, নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি'র নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়ন করি, কারণ "সবার আগে  বাংলাদেশ"।

সর্বাধিক পঠিত