স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল করেছে মহিলা দল। রোববার বিকেলে সাভার পৌর মহিলা দলের সভাপতি তানিয়া ইয়াসমিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করেন মহিলা দল। এসময় মিছিলটি ব্যাংক কলোনী থেকে শুরু হয়ে ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা দেওয়ান মইন উদ্দিন বিপ্লব। এসময় ঢাকা জেলা মহিলা দলের সভানেত্রী শামীমা রহিম শিলা,সাভার পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার নাজু, সিনিয়র সহ-সভাপতি তাহমিনা হোসেন লিপি,এডভোকেট তানজিনা আফরিন, পৌর মহিলা দল নেত্রী পলি আক্তার নাজনিনসহ দলের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি দেওয়ান মইন উদ্দিন বিপ্লব বলেন ছাত্রলীগ আর যদি নৈরাজ্যে সৃষ্টি করে তাদের হাত পা ভেঙ্গে দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হবে। তিনি বলেন আমাদের দল ও দেশের প্রধান মন্ত্রী শান্তি প্রিয় নেতা। আমাদের নেতা নির্দেশ করলে নিষিদ্ধ সংগঠন দেশের কোথাও ঝটিকা মিছিল করতে করতে পারবে না। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে তিনি সাবধান হওয়ার আহবান জানান তিনি।
