শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর লাশ উদ্ধার
daily-fulki

মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর লাশ উদ্ধার


মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিচর গ্রামে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন—আকরাম হোসেন (৪০), তার স্ত্রী প্রিয়াংকা (২৪) ও তাদের দেড় বছরের মেয়ে আলিজা। আকরাম হোসেন বারাহিচর গ্রামের মৃত নুরল হকের ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, সৌদি আরব প্রবাসী আকরাম হোসেন মাস তিনেক আগে দেশে আসেন। মা, ভাই ও ভাবিসহ আকরামের পরিবার একই বাড়িতে থাকতেন।


শনিবার অনেক বেলা হয়ে যাওয়ার পরও আকরাম হোসেন এবং তারা স্ত্রী ঘরের দরজা খোলেননি। এক পর্যায়ে আকরাম হোসেন মা দরজার ফাঁক দিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ঘরে ঢুকে তিন জনের লাশ দেখতে পায়। ফাঁস লাগানো অবস্থায় আকারামকে পাওয়া যায়।


তার স্ত্রী প্রিয়াংকার মুখে রক্তাক্ত আঘাতে চিহ্ন রয়েছে। আর শিশুর শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

 

সর্বাধিক পঠিত