মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাটুরিয়ায় মাদকসেবী যুবকের ৬ মাসের কারাদণ্ড
daily-fulki

সাটুরিয়ায় মাদকসেবী যুবকের ৬ মাসের কারাদণ্ড


ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  : মানিকগঞ্জের সাটুরিয়ায় হেরোইন সেবনের দায়ে মো. আশিক (২৩) নামে এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার শেখরীনগর (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা।


মঙ্গলবার দুপুরে আশিকের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানকালে আশিকের কাছ থেকে হেরোইন সেবনে ব্যবহৃত একটি লাইটার, ১০ টাকার মোড়ানো নোট, এক পিস রাংতা ও একটি বোতলের ক্যাপ জব্দ করা হয়।


কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, হেরোইন সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
 

সর্বাধিক পঠিত