বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সিংগাইরে কচুরিপানার ভিতর থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার
daily-fulki

সিংগাইরে কচুরিপানার ভিতর থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার

 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসের চর পশ্চিমপাড়া এলাকার মুন্সিবাড়ি (শহর মুন্সির বাড়ি) সংলগ্ন পুকুরের কচুরিপানার ভিতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকাল থেকে শহর মুন্সির বাড়ির পেছনের পুকুর দিক থেকে পচা দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে স্থানীয়রা সেখানে খোঁজাখুঁজি করে কচুরিপানার মধ্যে একটি মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি তারা সিংগাইর থানা পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করে। মরদেহটি দীর্ঘ সময় পানিতে থাকার কারণে পচে বিকৃত হয়ে গেছে বলে স্থানীয়রা জানান।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। পচে বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। এ ঘটনায় দ্রুত ময়নাতন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হবে বলেও ওসি জানান

 

সর্বাধিক পঠিত